Blog

  • Narration Change Of Interrogative Sentence

    ————————————————-
    RULES OF NARRATION CHANGE. INTERROGATIVE SENTENCE
    ————————————————-
    1. Reporting verb said এর পরিবর্তে asked / wanted to know / enquired of বসে।
    2. Reported speech এর আগে ‘ that ‘ বসে না।
    3. Reported speech যদি ‘ Wh’ words( who ; what; why; when ; whose; whom; where; how) দিয়ে শুরু হয় না হয় তবে reported speech এর আগে ‘ if বা whether বসে ; তারপর -sub+verb+ obj form হয় এবং প্রশ্ন বোধক চিহ্ন বসে না এবং inverted comma বসে না।
    4. Again reported speech যদি ‘Wh’ words দিয়ে শুর হয় ; তবে সেই ‘ wh’ word টি বসে (if / whether বসে না)এবং তারপর sub+ verb + obj. form হয়।
    3&4 অথবা

    যদি প্রশ্নটির উত্তর ” হাঁ বা না হয় তবে ; ask বা enquire – এর পরে if বা whether বসাও অন্যত্র কিছুই বসবে না।প্রশ্নটি কে statement – এ রুপান্তরিত করতে হবে।

    N:B: Tense & Pronoun change Assertive এর নিয়ম অনুযায়ী হবে।
    Eg.
    1.Direct:He said to me;” Are you ill?”
    Ind: He asked ( or enquired of) me if ( or whether) I was ill.
    2.Direct: He said to me ; ” what are you doing?”
    Ind. : He asked me what I was doing.

    ——-
    EG.1 ” Are you ill?” এর উত্তর হাঁ বা না হয় তাই if / whether বসেছে।( অন্যভাবে বললে Wh word দিয়ে শুরু হয় নি তাই if / whether বসেছে।
    Eg:2. Reported speech ” Wh” word দিয়ে শুরু
    হয়েছে তাই ‘ if / whether বসে নি।
    ————–
    Read the rules carefully & do the following
    1.I said to him;” When will you do it?”
    2. He said to me ;” Were you sick?”
    3. He said to me ;” Do you hear me?”
    4. He said to me ;” Did you hear me?”
    5. You said to me ; ” Why have you failed?”

  • Preposition

    ———————–
    * PREPOSITION* এর নিয়ম।
    ———————–

    ——————————–
    Engilsh-এর অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল :Preposition. খুব ভালো জ্ঞান থাকলেও Preposition এর সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।
    Preposition এর ব্যবহার শিখবো, আসুন দেখে নেই নিয়ম কানুন।
    1. At এর ব্যবহার
    ————————-
    অবস্থান বোঝাতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে। যেমনঃ at Barobisha, at Jorai
    সময় বোঝাতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
    অবস্থা বোঝাতে at বসে। যেমনঃ The country is at war now.
    হার / গতি বোঝাতে at বসে। যেমনঃ He was driving the car at 100 kilometers per hour.
    দায়িত্ব বোঝাতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
    দূরত্ব বোঝাতে at বসে। যেমনঃ Alipurduar is at 50 kilometers from here.
    বয়স বোঝাতে at বসে। যেমনঃ He lost his father at 10.
    দিক বোঝাতে at বসে। যেমনঃ He pointed the gun at him.
    নিম্নের শব্দ গুলোর পর At বসে।
    arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.
    2. Above এর ব্যবহার
    ————————-
    ১।উপরে বোঝাতে above বসে। যেমনঃ The water came above our knees.
    অবস্থান বোঝাতে above বসে। যেমনঃ The sun is above our head now.
    পরিমাণে বোঝাতে above বসে। যেমনঃ Present temperature is above average.
    এতটাই সৎ / ভালো বোঝাতে above বসে। যেমনঃ Himadri is above suspicion.
    অতিমাত্রা বোঝাতে above বসে। যেমনঃ I couldn’t hear him above the noise of the traffic.
    3. About এর ব্যবহার
    ————————-
    সম্পর্কে / বিষয়ে বোঝাতে about বসে। যেমনঃ I knew something about it.
    চারদিকে বোঝাতে about বসে। যেমনঃ The runners were running about the circle.
    উপলক্ষ বোঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony.
    প্রায় / কাছাকাছি বোঝাতে about বসে। যেমনঃ He has lost about Rs. 1 lac
    4. After এর ব্যবহার :
    ————————-
    পরে বোঝাতে after বসে। যেমনঃ He came after me.
    অসংখ্যবার বোঝাতে after বসে। যেমনঃ I’ve told him time after not to do that.
    পিছনে পিছনে বোঝাতে after বসে। যেমনঃ They run after the thief.
    ব্যাপক সময় বোঝাতে after বসে। যেমনঃ He returned home after a month.
    ঠিক পরবর্তী কোন কিছু বোঝাতে after বসে। যেমনঃ Mira is the tallest after Mimi.
    মোটের উপর বোঝাতে after বসে। যেমনঃ After all, he is a good boy.
    বিপরিত ঘটনা বোঝাতে after বসে। যেমনঃ The house is pleasantly cool after the extreme heat outside.
    5. Among এর ব্যবহার:
    —————————-
    কিছুর মধ্যে ( চারদিক বেষ্টিত ) বোঝাতে among বসে। যেমনঃ There is a house among the trees.
    দু’য়ের অধিকের মধ্যে বোঝাতে among বসে। যেমনঃ Divided the mangoes among the three boys.
    6. Across এর ব্যবহার:
    —————————–
    আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বোঝাতে across বসে। যেমনঃ i. Go across the street, ii. My house is just across the road.
    7. By এর ব্যবহার:
    ———————
    কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বোঝাতে তার আগে by বসে। যেমনঃ By hard labour.
    পাশে বোঝাতে by বসে। যেমনঃ He sat by me.
    মাধ্যম বোঝাতে by বসে। যেমনঃ Nilu achieved success by determination.
    পথ অর্থে বোঝাতে by বসে। যেমনঃ I shall travel by road.
    শপথ নেয়া বোঝাতে by বসে। যেমনঃ I swear by almighty God.
    Passive Form-এ by বসে। যেমনঃ The work was done by me.
    পরিমাপ বোঝাতে by বসে। যেমনঃ The room is 12 feet by 10 feet.
    সময়(সুনির্দিষ্ট) বোঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm.
    উন্নতির হার বোঝাতে by বসে। যেমনঃ They are improving day by day.
    কারো সম্পর্কে জানতে অর্থ বোঝাতে by বসে। যেমনঃ He is an American by birth.
    যানবাহনে ভ্রমণ বোঝাতে by বসে। যেমনঃ We went to Siliguri by bus.
    নিম্নের শব্দ গুলোর পর by বসে-
    accompanied, affected, judge.
    8. Before এর ব্যবহার:
    —————————
    পূর্বে বোঝাতে before বসে। যেমনঃ He came before lunch.
    সম্মুখে / সামনে বোঝাতে before বসে। যেমনঃ He stood before me.
    তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বোঝাতে before বসে। যেমনঃ He puts his work before everything.
    9. Between এর ব্যবহার :
    ——————————-
    দুইয়ের মধ্যে বোঝাতে between ব্যবহৃত হয়।
    যেমনঃ i. He stood between his two brothers. ii.Divide the mango between two sisters.
    10. Beyond এর ব্যবহার :
    —————————–
    পিছনে / অপরদিক অর্থ বোঝাতে beyond বসে। যেমনঃ The road continues beyond the villages up into the hills.
    সময়ের পরে বোঝাতে beyond বসে। যেমনঃ It won’t go on beyond midnight.
    সাধ্যের বাইরে বোঝাতে beyond বসে। যেমনঃ The car was beyond repair.
    11. Beside এর ব্যবহার :
    —————————-
    পাশে বোঝাতে by এর মত beside বসে। যেমনঃ beside me, beside the man, beside you.
    12. Besides এর ব্যবহার:
    —————————–
    এছাড়াও বোঝাতে besides বসে। যেমনঃ I have another pen besides this.
    13. Below এর ব্যবহার :
    ————————–
    নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বোঝাতে below বসে।
    যেমনঃ i. My particulars are given below. ii. Dip has got below 80% marks. iii. He lives below middle class status.
    14. Down এর ব্যবহার :
    ————————–
    উপর থেকে নিচের দিকে বোঝাতে down বসে। যেমনঃ The boy has fallen down from the roof.
    15. For এর ব্যবহার:
    ———————–
    সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া ( Period of time) বোঝাতে for বসে। যেমনঃ It has been raining for two hours.
    জন্য বোঝাতে for বসে। যেমনঃ What can I do for you?
    সাহায্য অর্থে বোঝাতে for বসে।যেমনঃ Would you please do it for me?
    কারন বোঝাতে for বসে। যেমনঃ Maldah is famous for its mangoes.
    সমর্থন বোঝাতে for বসে। যেমনঃ Are you for the proposal?
    মূল্য বোঝাতে for বসে। যেমনঃI bought this pen for Rs.10

    বিনিময় বোঝাতে for বসে। যেমনঃ You will get a coupon for every Rs.100 you pay.
    নিম্নের শব্দ গুলোর পর For বসে।
    compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.
    16. From এর ব্যবহার :
    —————————
    কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বোঝালে ঐ “হইতে” কথাটির জন্য ব্যক্তি বা স্থানের আগে from বসে।
    যেমনঃ
    আমার নিকট হইতে = from me.
    কোচবিহার থেকে = From Cooch behar.
    i. The man come from abroad. ii. Don’t get down from a running train.
    নিম্নের শব্দ গুলোর পর From বসে।
    refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, different, suffer.
    17. In এর ব্যবহার :
    ——————–
    কোন বিষয় বা ভাষায় বোঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in Accounting, in Arabic.
    বড় স্থান বোঝাতে in বসে। যেমনঃ We live in Kolkata.
    সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বোঝাতে in বসে। যেমনঃ We won independence in December in 1947.
    ক্ষেত্র বোঝাতে in বসে। যেমনঃ I am unable to help you in this regard.
    অবস্থা বোঝাতে in বসে। যেমনঃ He is in a good health.
    বিবেচনা বোঝাতে in বসে। যেমনঃ You have to do it in your own interest.
    পেশার ক্ষেত্র বোঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
    মাধ্যম বোঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash.
    অনুপাতের ক্ষেত্র বোঝাতে in বসে। যেমনঃ In England, one in five enters higher education.
    নিম্নের শব্দ গুলোর পর In বসে।
    expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.
    18. Into এর ব্যবহার :
    ———————-
    গতিশীলতা বোঝাতে into বসে। যেমনঃ The teacher entered into the class room.
    অবস্থার পরিবর্তন বোঝাতে into বসে। যেমনঃ Water is changed into snow.
    সংঘর্ষ বোঝাতে into বসে। যেমনঃ The truck crashed into a tree.
    সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে into বসে। যেমনঃ They were divided into four groups.
    নির্দেশ বোঝাতে into বসে। যেমনঃ Speak clearly into the microphone.
    19. Of এর ব্যবহার:
    ———————
    সম্পর্ক বোঝাতে of বসে। যেমনঃ I know nothing of it.
    অধিকার / মালিকানা বোঝাতে of বসে। যেমনঃ It is the house of Mr. Sen.
    উৎপন্ন / উদ্ভুত অর্থ বোঝাতে of বসে। যেমনঃ He comes of a respectable family.
    উপকরণ বোঝাতে of বসে। যেমনঃ The house is made of brick.
    কারন বোঝাতে of বসে। যেমনঃ The young boy died of cholera.
    নিম্নের শব্দ গুলোর পর of বসে-
    fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.
    20. On এর ব্যবহার :
    ———————-
    নদীর তীরে বোঝাতে on বসে। যেমনঃ Jaldapara is on the bank of Torsa ( river)
    কোন কিছুর উপরে সংলগ্ন / স্পর্শ বোঝাতে on বসে। যেমনঃ The cat is on the table.
    Floor এর সংখ্যা বোঝাতে on বসে। যেমনঃ The office is on the 4th floor.
    সীমানার উপর বোঝাতে on বসে। যেমনঃ Siliguri is on the south of Darjeeling
    বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বোঝাতে on বসে। যেমনঃ He will come on Sunday on the 5th May.
    সম্বন্ধে বোঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the Swami Vivekananda.
    নির্ভরতা বোঝাতে on বসে। যেমনঃ The cow lives on grass.
    অনুসারে বোঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical ground.
    সময়ের বর্ণনা বোঝাতে on বসে। যেমনঃ The Kanchanjongha looks beautiful on a moonlit night.
    নিম্নের শব্দ গুলোর পর on বসে-
    congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity
    .21. Over এর ব্যবহার :
    ————————
    উপর বোঝাতে over বসে। যেমনঃ There is a bridge over the river.He jumped over the wall.
    পারাপার / চাপা দেওয়া বোঝাতে over বসে। যেমনঃ They run over the glass.
    সমগ্র / সারা অর্থ বোঝাতে over বসে। যেমনঃ They have traveled over the world.
    বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They live over the road.
    অধিক বোঝাতে over বসে। যেমনঃ He was in China for over a month.
    উপরস্থ কর্মকর্তা বোঝাতে over বসে। যেমনঃ He has a director over him.
    মাধ্যম বোঝাতে over বসে। যেমনঃ He talked over telephone.
    22. Off এর ব্যবহার :
    ———————–
    দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ i. Be off from here, ii. Switch the liight off.
    23. Since এর ব্যবহার :
    —————————
    ‘হইতে’ অর্থে point of time এর পূর্বে since বসে। যেমনঃ since 1990, since Sunday, since June.
    24. To এর ব্যবহার :
    ——————–
    কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ঐ স্থানের আগে to বসে।
    যেমনঃ i. He goes to school every day. ii. He came to India in 1974.

    বাক্যে Verb- এর শেষে তে থাকলে = to+V1 বসে। যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you.
    ব্যক্তির কাছে বোঝালে তার আগে to বসে। যেমনঃ He came to me.
    সীমানার বাইরে বোঝাতে to বসে। যেমনঃ Japan is to the east of our country.
    পর্যন্ত বোঝাতে to বসে। যেমনঃ They fought to the last.
    পরিমান / হার বোঝাতে to বসে। যেমনঃ There are 2.54 c.m. to an inch.
    নিম্নের শব্দ গুলোর পর to বসে।
    incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing.
    25. Through এর ব্যবহার :
    —————————–
    ভিতর / মধ্য দিয়ে বোঝাতে Through বসে। যেমনঃ through the forest, through struggle.
    26. Under এর ব্যবহার :
    ————————-
    নিচে বুঝাতে under বসে। যেমনঃ The ball is under the table.
    ছোট / কম পরিমান / বয়স বোঝাতে under বসে। যেমনঃ i. He is under 20. ii. He earns under Rs.10000.
    অধীনে আর্থ বোঝাতে under বসে। যেমনঃ The building is under construction.
    অবস্থা বোঝাতে under বসে। যেমনঃ He is under sentence to death.
    27. Up এর ব্যবহার :
    ——————–
    নিচ থেকে উপরের দিকে বোঝাতে up বসে। যেমনঃ i. Go up the hill. ii. Climb up the tree.
    28. With এর ব্যবহার :
    ————————
    সাথে বোঝাতে with বসে। যেমনঃ He came with me.
    দ্বারা / দিয়া বোঝাতে with বসে। যেমনঃ I killed the snake with a stick,
    আগমন অর্থে withবসে।। যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
    নিম্নের শব্দ গুলোর পর with বসে-
    burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.
    29. Without এর ব্যবহার :
    —————————–
    ছাড়া অর্থ বোঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ i. He found the place without difficulty. ii.We can’t live without water.
    30. Within এর ব্যবহার
    সময়ের মধ্যে বোঝাতে within বসে। যেমনঃ He will come back within a month.
    সামর্থ্যের মধ্যে বোঝাতে within বসে। যেমনঃ We should live within our means. We should drive bike within limit.

    Thanks.

  • Transformation Of Sentences

    —————————
    Transformation of Sentences:
    —————————

    Assertive to interrogative
    ——-
    Rule 1:
    ——
    অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী verb যুক্ত Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় sentence টি যদি affirmative হয় তাহলে – Auxiliary verb + n’t + subject + বাকী + ?
    Note- assertive এ will, can, shall, am থাকলে interrogative এ রুপান্তর করার সময় won’t, can’t, shan’t, ain’t হয়.
    Assertive – He is in the school.
    Interrogative – Isn’t he in the school?
    Assertive – You can do the work.
    Interrogative – Can’t you do the work?
    Rule 2:
    ——
    Auxiliary verb যুক্ত negative অর্থবোধক Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় negative উঠে যায়। এবং সাহায্যকারী verb প্রথমে বসে। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
    Assertive – He is not in the school.
    Interrogative – Is he in the school?
    Assertive – I shall not go to kolkata tomorrow.
    Interrogative – Shall I go to kolkata tomorrow?
    Rule 3:
    ——
    Auxiliary verb বিহীন Assertive sentence interrogative এ রুপান্তর করার সময় –
    Subject and tense অনুযায়ী don’t/ didn’t/ doesn’t বসে + subject + v1 + verb এর পরের অংশ +?
    Assertive – He played good football.
    Interrogative – Didn’t he play good football?
    Assertive – He likes ice-cream.
    Interrogative – Doesn’t he like ice-cream?
    Rule 4:
    ——
    Assertive sentence এ never থাকলে ever হয় এবং nothing থাকলে anything হয়। auxiliary verb না থাকলে Subject and tense অনুযায়ী প্রথমে আনতে হয়। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
    Assertive – You never play football.
    Interrogative – Do you ever play football?
    Assertive – I have nothing to do?
    Interrogative – Have I anything to do?
    Note – Assertive sentence এর subject এ যদি nothing থাকে তাহলে nothing এর জায়গায় what বসে।
    Assertive – Nothing can ruin him.
    Interrogative – what can ruin him?
    Rule 5:
    —–
    Everybody/ everyone/all যুক্ত Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় Everybody/ everyone/all এর পরিবর্তে who বসে + Subject and tense অনুযায়ী don’t/ didn’t/ doesn’t বসে + v1 + verb এর পরের অংশ +?
    Assertive – Everybody wants to be win.
    Interrogative – Who doesn’t wish to be win?
    Assertive – Everybody/All loves flowers.
    Interrogative – Who doesn’t love flower?
    Rule 6:
    —–
    Nobody/none/no one interrogative এ রুপান্তর করার সময় –
    Nobody/none/no one এর পরিবর্তে who বসে + বাকী অংশ + ?
    Assertive – Nobody could ever count my love for you.
    Interrogative – Who could ever count my love for you?
    Assertive – No one can beat him.
    Interrogative – Who can beat him?
    ——+—
    Transformation of Sentences

    Assertive to Exclamatory
    —-
    Rule 1:
    —–
    প্রথমে what বা how বসে + adjective বসে + subject + verb + বাকী অংশ( যদি থাকে) + !
    Note – adjective এর পূর্বে a থাকলে what a বসে এবং a না থাকলে how বসে.
    Assertive – It is a very beautiful place.
    Exclamatory – What a beautiful place it is!
    Assertive – The man is very honest.
    Exclamatory – How honest the man is!
    Rule 2:
    ——-
    Assertive sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরুতে if/had বসে।
    Assertive – I wish I had the wings of a bird.
    Exclamatory – Had I the wings of bird!
    Or, If I had the wings of a bird!
    Assertive – I wish I were a king.
    Exclamatory – If I were a king!
    Rule 3:
    ——
    Assertive sentence এ wish/desire Exclamatory sentence করার সময় এর শুরুতে If, had, o that, oh that ইত্যাদি বসে।
    Assertive – I wish I were a player.
    Exclamatory – If I were a player!
    Assertive – I desire I were young again.
    Exclamatory – Oh that I were young again.
    —————————————–

    ——–

    Exclamatory to assertive
    Rule 1:
    ——
    Exclamatory কে Assertive এ করতে হলে –
    প্রথমে subject বসে + verb + a/an + very/great + adjective + বাকী অংশ।
    Exclamatory – What a nice flower it is!
    Assertive – It is a very nice flower.
    Exclamatory – What a genius student he is!
    Assertive – He is a very genius student.
    Rule 2:
    —–
    Hurrah যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Hurrah এর পরিবর্তে it is a matter of joy + Hurrah এর পরের অংশ।
    Exclamatory – Hurrah! We have won the game.
    Assertive – It is a matter of joy that we have won the game.
    Exclamatory – hurrah! I got the first prize.
    Assertive – It is a matter of joy that I have got the first prize.
    Rule 3:
    —–
    If দ্বারা exclamatory sentence শুরু হলে উক্ত sentence কে Assertive করার নিয়ম –
    Exclamatory – If I were a player!
    Assertive – I wish I were a player.
    Exclamatory – If I could fly!
    Assertive – I wish I could fly
    .
    Rule 4:
    ——
    প্রথমে had যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Subject + wish + পুনরায় subject বসে + had + বাকী অংশ।
    Exclamatory – Had I the pairs of birds!
    Assertive – I wish I had the pairs of birds.
    Exclamatory – Had I been a king!
    Assertive – I wish I had been a king.
    Rule 6:
    —–;
    প্রথমে Alas যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Alas এর পরিবর্তে it is a matter of sorrow that + alas এর পরের অংশ।
    Exclamatory – Alas! We lost the game!
    Assertive – It is a matter of sorrow that we lost the game.
    Exclamatory – Alas! He failed in the examination!
    Assertive – It is a matter of sorrow that he failed in the examination.
    Rule 7:
    —–
    প্রথমে Fie যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Fie এর পরিবর্তে it is shameful that + fie এর পরের অংশ।
    Exclamatory – Fie! He can not tolerate the poor.
    Assertive – It is shameful that he can not tolerate the poor.
    Exclamatory – Fie! He don’t respect seniors.
    Assertive – It is shameful that he don’t respect seniors.
    Rule 8:
    —–
    প্রথমে Would that যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    প্রদত্ত subject + wish + Would that এর পরের অংশ।
    Exclamatory – Would that I could be a player!
    Assertive – I wish I could be a player.
    Exclamatory – Would that I could be a child again!
    Assertive – I wish I could be a child again.
    Rule 9:
    ——-
    প্রথমে o that যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Subject + wish + o that এর পরের অংশ।
    Exclamatory – O that you were a cricketer!
    Assertive – I wish you were a cricketer.
    Exclamatory – O that I were a poet.
    Assertive – I wish I were a poet.

  • Clause

    ———————————————–
    আজকের বিষয়ঃ #Clause কি, কত প্রকার, চেনার উপায়।
    ———————————————–
    #Clause অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রায় সব পরীক্ষায়ই ইংরেজি গ্রামার অংশে ক্লজ থেকে প্রশ্ন থাকে। আর এটা এমন একটা টপিক যেখানে কম বেশি সবারই কিছু না কিছু সমস্যা আছে। আমি চেষ্টা করবো খুব সহজে #CLAUSE নিয়ে কিছু লেখার। এই পোস্ট টা ভালোভাবে বুঝতে পারলে আশা করি এর পর আপনার CLAUSE চিনতে সমস্যা হবে না আর। এবার শুরু করা যাক।
    .
    Clause কিঃ
    Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র ১ টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি ক্লজ হয়। মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক ক্লজ আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb থাকতে হবে। Non finite যত থাকে থাকুক, না থাকলে নাই।
    .
    Non finite verb ৩ রকমের হয়
    1. to+verb, ( infinitive)
    2. v+ing (except continuous tense) ( Participle / Gerund)

    3. v3 (except perfect tense)
    .
    এই ৩ রকমের না হলেই বুঝবেন সেটা finite verb.
    .
    নিচের উদাহরণগুলো লক্ষ্য করুনঃ
    .
    1. Do or Die.
    2. Everyday, he helps his father.
    3. Since the weather was cold, we could not start out journey.
    .
    ১ম বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die (Non finite এর কোনোটার সাথে মিলে না তাই,). তারমানে এখানে ২ টি ক্লজ আছে। ২য় বাক্যে দেখুন helps একমাত্র finite verb যার কারনে এটাতে একটি ক্লজ। ৩য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি ক্লজ আছে। আশা করি ক্লজ এর সংজ্ঞা বুঝতে পেরেছেন।
    .
    Clause এর প্রকারভেদঃ
    Clause ৩ প্রকার।
    1. Principal (স্বাধীন)
    2. Subordinate (পরাধীন)
    3. Coordinate (সমশ্রেণিভুক্ত)
    .
    যাইহোক ৩য় ক্লজ আমাদের লাগবে না। ২ টা principal clause মিলে ৩য় ক্লজটি হয়। এবার বিস্তারিত বলিঃ
    .
    ১। Principal Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না।
    যেমন বাস্তব উদাহরণ হিসাবে Train এর ইঞ্জিন বগিগুলিকে টেনে নিয়ে যায়।ইঞ্জিন না থাকলে বগি একা চলতে পারে না।ইঞ্জিন কে আমরা principal clause এর সাথে তুলনা করতে পারি আর বগি কে sub – clause এর সাথে।
    .
    ২। Subordinate Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে পারে না। এই ক্লজ শুধুমাত্র complex sentence এই দেখা যায়।
    .
    এবার উদাহরণটি দেখুনঃ
    .
    Since he was ill, he could not go to school.
    এখানে ২ টি ক্লজ আছে। since he was ill এর অর্থ “যেহেতু সে অসুস্থ ছিলো” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা subordinate clause. আবার he could not go to school এর অর্থ “সে স্কুলে যেতে পারে নি” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.
    .
    আরেকটি উদাহরন দেখুনঃ
    The man who came here yesterday is my brother.
    এখানেও ২ টি ক্লজ আছে (finite verb লক্ষ্য করুন)। তবে একটি ক্লজ এর ভিতরে আরেকটি ক্লজ। Principal clause টি হলো “the man is my brother”, আর subordinate টি হলো “who came here yesterday”.
    .
    আরেকটি উদাহরণ দেখুনঃ
    I went to Kolkata and met my friends.
    এখানে ২ টা ক্লজ ই স্বাধীন, আলাদা করলেও নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারে। অর্থাৎ একটি ক্লজ আরেকটি ক্লজ এর উপর নির্ভরশীল না। ২ টাই Principal clause হওয়ায় এটা coordinate clause, যেটা আগেই লিখেছি।
    .
    সাধারনত একাধিক ক্লজ থাকলে ২ ক্লজ এর মাঝে বা subordinate ক্লজ এর শুরুতে clause marker (and, but, or, since, as, that, wh…, etc) থাকে।
    .
    .
    পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলা হয় এই অংশ টুকু কোন ক্লজ। সেক্ষেত্রে আপনাকে ক্লজ চিনতে হবে। এক্ষেত্রে ৩ ধরনের ক্লজ আসে। noun clause, adjective clause, and adverb clause.
    .
    ১। Noun Clause: যেকোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট Noun হয়। সেই সুত্রে সাব্জেক্ট এবং অব্জেক্ট এ ক্লজ থাকলে সেটাও Noun clause হবে।
    .
    চেনার উপায়ঃ verb কে “কে/কারা” দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। আবার “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর noun clause বসে। উদাহরণটি দেখুনঃ
    I like “what I see”
    এখানে Verb হচ্ছে like, ভার্বকে “কী” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (আমি যা দেখি). তাই এটা noun clause.
    .
    ২। Adjective Clause: আমরা জানি adjective সাধারণত Noun বা pronoun কে modify বা নির্দেষ করে। সেই সূত্রে adjective clause ও Noun বা pronoun কে মডিফাই করবে।
    .
    চেনার উপায়ঃ সাধারনত noun এর পর এই ধরনের ক্লজ দেয়া থাকে, এবং ক্লজ টি উক্ত noun সম্পর্কে তথ্য দেয়। উদাহরণটি খেয়াল করুনঃ
    He is the man “who came here yesterday”.
    এখানে man নাউন কে মডিফাই করেছে “who “who came here yesterday” অর্থাৎ এই ক্লজটি man সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা adjective clause.
    .
    ৩। Adverb Clause: adverb সাধারনত verb কে মডিফাই করে। সেই সূত্রে adverb clause ও verb কে মডিফাই করবে।
    .
    চেনার উপায়ঃ verb কে “কখন/কোথায়/কিভাবে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই adverb clause. নিচের উদাহরণটি দেখুনঃ
    “When we went to the zoo”, we saw a lion.
    এখানে ভার্ব saw কে “কখন” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় when we went to the zoo (যখন চিড়িয়াখানায় ঢুকলাম), তাই এটা adverb clause.
    .
    .
    Adverb বা Adverbial clause 9 প্রকার।
    মনে রাখার সুবিধার জন্য একটা সূত্র দিচ্ছি;
    (PR)^2C^3MT( PR square C cube MT)
    Adverbial clause of
    1. Place- where
    2. Purpose-so that; lest; in order that.
    3.Reason- because; as ; since
    4. Result- so..that/ such…that
    5.Contrast- Although; though
    6. Condition-if; unless
    7.Comparisons – so–as/ as—-as/ such —as
    8. Manner- as if; as though
    9.Time- when; untill; after; before

  • Some Important Phrasal Verbs

    —————————-
    SOME IMPORTANT PHRASAL VERBS
    —————————-
    1.Come across– meet – দেখা পাওয়া।
    2.Come by – get – পাওয়া।
    3.Come of – is born- জন্মগ্রহন করা।
    4.Come off – take place; occur; happen- ঘটা।
    5. Come out- publish – প্রকাশিত হওয়া।
    6.Come round- recover আরোগ্যলাভ করা।
    7.Make after- Chase; run after -তাড়া করা।
    8.Make out – understand – বুঝতে পারা।
    9.Make off – run away; escape- পালিয়ে যাওয়া।
    10.Make up – Complete;compensate- পূর্ণ করা; ক্ষতিপূরণ করা।
    11.Make up – decide- মনস্থির করা।
    12.Pass away – die- মারা যাওয়া।
    13.Pass on – proceed -এগিয়ে যাওয়া।
    14.Put out- extinguish – নিভিয়ে দাও।
    15.Put on – wear- পরিধান করা।
    16.Put off – postpone / remove- স্থগিত/খুলে ফেলা।
    17.Put up with – tolerate; bear; endure – সহ্য করা।
    18.Put away / put by- lay aside – সরিয়ে রাখা।
    19.Put up- hange; lodge; offer; raise টাঙানো ; বাস করা; প্রদান করা ; তোলা।
    20.Set up – establish – স্থাপন করা।
    21.Set in -begin শুরু করা।
    22.Set out / set off – start – যাত্রা করা।
    23.Set about – begin শুরু করা।
    24.Take off-remove- খুলে ফেলা।
    25.Take after – resemble – সদৃশ।
    26.Take over – Accept- গ্রহণ করা।
    27.Look after – take care -যত্ন নেওয়া।
    28.Look over – examine – পরীক্ষা করা।
    29. Look down upon – deride; neglect- ঘৃণা করা।
    30. Look forward to – expect with pleasure-স্বাগ্রহে প্রতীক্ষা করা।
    31. Look up to – respect- শ্রদ্ধা করা।
    32.Look into – investigate- তদন্ত করা।
    33.Look through- examine carefully-যত্নসহ পরীক্ষা করা।
    34.Look for – search -খোঁজা।
    35. Bring up – rear -লালিত পালিত হওয়া।
    36. Bring about – cause/ happen – ঘটা।
    37. Bring out – publish- প্রকাশ করা।
    38.Call at – visit a place-কোন যায়গায় গিয়ে দেখা করা।
    39. Call in – invite – ডাকিয়া আনা।
    40. Call off – cancel/ reject.- বাতিল করা।
    41.Call up – remember- স্মরণ করা।
    42.Call on – visit a person- দেখা করা।
    43.Do away with – abolish- লুপ্তকরা।
    44.Fall out- quarrel – ঝগড়া করা।
    45. Fall through – fail -ব্যর্থ হওয়া।
    46. Give away – distribute – বিতরন করা।
    47.Give in – surrender / yield.- বশ্যতা স্বীকার করা।
    48. Give off – emit- নির্গত হওয়া।
    49.Give up- abandone/ leave- ছেড়ে দেওয়া।
    50.Stand for – sybolise -প্রতীক রুপে গণ্যহওয়া।
    51.Go through- read – পড়া।
    52.Go off – explode- বিস্ফোড়ন ঘটা।
    53.Go on – continue- চালিয়ে যাওয়া।
    54.Go after – follow-অনুসরণ করা।
    55. Go by- is known by-পরিচিত।
    56.Carry out – execute- পালন করা।
    57.Carry on – continue- চালিয়ে যাওয়া।
    58.Carry away – win – জয়লাভ করা।
    59.Break into- entered by breaking- সজোড়ে প্রবেশ করা।
    60.Break off – stop – বন্ধ হওয়া।
    61.Bear away- win- জয়লাভ করা।
    62.Bear with – tolerate / endure-সহ্য করা।
    63.Hold back- conceal-গোপন করা।
    64.Hold out – extend-বাড়িয়ে দেওয়া।
    65.Hold in – check -সংযত করা।
    66.Hold over – postpone – মুলতুবী রহিল।
    67.Keep up with- keep pace with -সমান থাকা।
    68.Lay by – save – সঞ্চয় করা।
    69. Lay down – sacrifice- ত্যাগ স্বীকার করা।
    70.Work out – solve – সমাধান করা।
    71.Turn down – reject- বাতিল করা।
    72.Turn up – appear- উপস্থিত হওয়া।
    73.Tell upon – affect- ক্ষতি করা।