Category: Study Materials

  • Transformation Of Sentences

    —————————
    Transformation of Sentences:
    —————————

    Assertive to interrogative
    ——-
    Rule 1:
    ——
    অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী verb যুক্ত Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় sentence টি যদি affirmative হয় তাহলে – Auxiliary verb + n’t + subject + বাকী + ?
    Note- assertive এ will, can, shall, am থাকলে interrogative এ রুপান্তর করার সময় won’t, can’t, shan’t, ain’t হয়.
    Assertive – He is in the school.
    Interrogative – Isn’t he in the school?
    Assertive – You can do the work.
    Interrogative – Can’t you do the work?
    Rule 2:
    ——
    Auxiliary verb যুক্ত negative অর্থবোধক Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় negative উঠে যায়। এবং সাহায্যকারী verb প্রথমে বসে। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
    Assertive – He is not in the school.
    Interrogative – Is he in the school?
    Assertive – I shall not go to kolkata tomorrow.
    Interrogative – Shall I go to kolkata tomorrow?
    Rule 3:
    ——
    Auxiliary verb বিহীন Assertive sentence interrogative এ রুপান্তর করার সময় –
    Subject and tense অনুযায়ী don’t/ didn’t/ doesn’t বসে + subject + v1 + verb এর পরের অংশ +?
    Assertive – He played good football.
    Interrogative – Didn’t he play good football?
    Assertive – He likes ice-cream.
    Interrogative – Doesn’t he like ice-cream?
    Rule 4:
    ——
    Assertive sentence এ never থাকলে ever হয় এবং nothing থাকলে anything হয়। auxiliary verb না থাকলে Subject and tense অনুযায়ী প্রথমে আনতে হয়। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
    Assertive – You never play football.
    Interrogative – Do you ever play football?
    Assertive – I have nothing to do?
    Interrogative – Have I anything to do?
    Note – Assertive sentence এর subject এ যদি nothing থাকে তাহলে nothing এর জায়গায় what বসে।
    Assertive – Nothing can ruin him.
    Interrogative – what can ruin him?
    Rule 5:
    —–
    Everybody/ everyone/all যুক্ত Assertive sentence কে interrogative এ রুপান্তর করার সময় Everybody/ everyone/all এর পরিবর্তে who বসে + Subject and tense অনুযায়ী don’t/ didn’t/ doesn’t বসে + v1 + verb এর পরের অংশ +?
    Assertive – Everybody wants to be win.
    Interrogative – Who doesn’t wish to be win?
    Assertive – Everybody/All loves flowers.
    Interrogative – Who doesn’t love flower?
    Rule 6:
    —–
    Nobody/none/no one interrogative এ রুপান্তর করার সময় –
    Nobody/none/no one এর পরিবর্তে who বসে + বাকী অংশ + ?
    Assertive – Nobody could ever count my love for you.
    Interrogative – Who could ever count my love for you?
    Assertive – No one can beat him.
    Interrogative – Who can beat him?
    ——+—
    Transformation of Sentences

    Assertive to Exclamatory
    —-
    Rule 1:
    —–
    প্রথমে what বা how বসে + adjective বসে + subject + verb + বাকী অংশ( যদি থাকে) + !
    Note – adjective এর পূর্বে a থাকলে what a বসে এবং a না থাকলে how বসে.
    Assertive – It is a very beautiful place.
    Exclamatory – What a beautiful place it is!
    Assertive – The man is very honest.
    Exclamatory – How honest the man is!
    Rule 2:
    ——-
    Assertive sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরুতে if/had বসে।
    Assertive – I wish I had the wings of a bird.
    Exclamatory – Had I the wings of bird!
    Or, If I had the wings of a bird!
    Assertive – I wish I were a king.
    Exclamatory – If I were a king!
    Rule 3:
    ——
    Assertive sentence এ wish/desire Exclamatory sentence করার সময় এর শুরুতে If, had, o that, oh that ইত্যাদি বসে।
    Assertive – I wish I were a player.
    Exclamatory – If I were a player!
    Assertive – I desire I were young again.
    Exclamatory – Oh that I were young again.
    —————————————–

    ——–

    Exclamatory to assertive
    Rule 1:
    ——
    Exclamatory কে Assertive এ করতে হলে –
    প্রথমে subject বসে + verb + a/an + very/great + adjective + বাকী অংশ।
    Exclamatory – What a nice flower it is!
    Assertive – It is a very nice flower.
    Exclamatory – What a genius student he is!
    Assertive – He is a very genius student.
    Rule 2:
    —–
    Hurrah যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Hurrah এর পরিবর্তে it is a matter of joy + Hurrah এর পরের অংশ।
    Exclamatory – Hurrah! We have won the game.
    Assertive – It is a matter of joy that we have won the game.
    Exclamatory – hurrah! I got the first prize.
    Assertive – It is a matter of joy that I have got the first prize.
    Rule 3:
    —–
    If দ্বারা exclamatory sentence শুরু হলে উক্ত sentence কে Assertive করার নিয়ম –
    Exclamatory – If I were a player!
    Assertive – I wish I were a player.
    Exclamatory – If I could fly!
    Assertive – I wish I could fly
    .
    Rule 4:
    ——
    প্রথমে had যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Subject + wish + পুনরায় subject বসে + had + বাকী অংশ।
    Exclamatory – Had I the pairs of birds!
    Assertive – I wish I had the pairs of birds.
    Exclamatory – Had I been a king!
    Assertive – I wish I had been a king.
    Rule 6:
    —–;
    প্রথমে Alas যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Alas এর পরিবর্তে it is a matter of sorrow that + alas এর পরের অংশ।
    Exclamatory – Alas! We lost the game!
    Assertive – It is a matter of sorrow that we lost the game.
    Exclamatory – Alas! He failed in the examination!
    Assertive – It is a matter of sorrow that he failed in the examination.
    Rule 7:
    —–
    প্রথমে Fie যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Fie এর পরিবর্তে it is shameful that + fie এর পরের অংশ।
    Exclamatory – Fie! He can not tolerate the poor.
    Assertive – It is shameful that he can not tolerate the poor.
    Exclamatory – Fie! He don’t respect seniors.
    Assertive – It is shameful that he don’t respect seniors.
    Rule 8:
    —–
    প্রথমে Would that যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    প্রদত্ত subject + wish + Would that এর পরের অংশ।
    Exclamatory – Would that I could be a player!
    Assertive – I wish I could be a player.
    Exclamatory – Would that I could be a child again!
    Assertive – I wish I could be a child again.
    Rule 9:
    ——-
    প্রথমে o that যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
    Subject + wish + o that এর পরের অংশ।
    Exclamatory – O that you were a cricketer!
    Assertive – I wish you were a cricketer.
    Exclamatory – O that I were a poet.
    Assertive – I wish I were a poet.

  • Clause

    ———————————————–
    আজকের বিষয়ঃ #Clause কি, কত প্রকার, চেনার উপায়।
    ———————————————–
    #Clause অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রায় সব পরীক্ষায়ই ইংরেজি গ্রামার অংশে ক্লজ থেকে প্রশ্ন থাকে। আর এটা এমন একটা টপিক যেখানে কম বেশি সবারই কিছু না কিছু সমস্যা আছে। আমি চেষ্টা করবো খুব সহজে #CLAUSE নিয়ে কিছু লেখার। এই পোস্ট টা ভালোভাবে বুঝতে পারলে আশা করি এর পর আপনার CLAUSE চিনতে সমস্যা হবে না আর। এবার শুরু করা যাক।
    .
    Clause কিঃ
    Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র ১ টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি ক্লজ হয়। মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক ক্লজ আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb থাকতে হবে। Non finite যত থাকে থাকুক, না থাকলে নাই।
    .
    Non finite verb ৩ রকমের হয়
    1. to+verb, ( infinitive)
    2. v+ing (except continuous tense) ( Participle / Gerund)

    3. v3 (except perfect tense)
    .
    এই ৩ রকমের না হলেই বুঝবেন সেটা finite verb.
    .
    নিচের উদাহরণগুলো লক্ষ্য করুনঃ
    .
    1. Do or Die.
    2. Everyday, he helps his father.
    3. Since the weather was cold, we could not start out journey.
    .
    ১ম বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die (Non finite এর কোনোটার সাথে মিলে না তাই,). তারমানে এখানে ২ টি ক্লজ আছে। ২য় বাক্যে দেখুন helps একমাত্র finite verb যার কারনে এটাতে একটি ক্লজ। ৩য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি ক্লজ আছে। আশা করি ক্লজ এর সংজ্ঞা বুঝতে পেরেছেন।
    .
    Clause এর প্রকারভেদঃ
    Clause ৩ প্রকার।
    1. Principal (স্বাধীন)
    2. Subordinate (পরাধীন)
    3. Coordinate (সমশ্রেণিভুক্ত)
    .
    যাইহোক ৩য় ক্লজ আমাদের লাগবে না। ২ টা principal clause মিলে ৩য় ক্লজটি হয়। এবার বিস্তারিত বলিঃ
    .
    ১। Principal Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না।
    যেমন বাস্তব উদাহরণ হিসাবে Train এর ইঞ্জিন বগিগুলিকে টেনে নিয়ে যায়।ইঞ্জিন না থাকলে বগি একা চলতে পারে না।ইঞ্জিন কে আমরা principal clause এর সাথে তুলনা করতে পারি আর বগি কে sub – clause এর সাথে।
    .
    ২। Subordinate Clause: যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে পারে না। এই ক্লজ শুধুমাত্র complex sentence এই দেখা যায়।
    .
    এবার উদাহরণটি দেখুনঃ
    .
    Since he was ill, he could not go to school.
    এখানে ২ টি ক্লজ আছে। since he was ill এর অর্থ “যেহেতু সে অসুস্থ ছিলো” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা subordinate clause. আবার he could not go to school এর অর্থ “সে স্কুলে যেতে পারে নি” যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.
    .
    আরেকটি উদাহরন দেখুনঃ
    The man who came here yesterday is my brother.
    এখানেও ২ টি ক্লজ আছে (finite verb লক্ষ্য করুন)। তবে একটি ক্লজ এর ভিতরে আরেকটি ক্লজ। Principal clause টি হলো “the man is my brother”, আর subordinate টি হলো “who came here yesterday”.
    .
    আরেকটি উদাহরণ দেখুনঃ
    I went to Kolkata and met my friends.
    এখানে ২ টা ক্লজ ই স্বাধীন, আলাদা করলেও নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারে। অর্থাৎ একটি ক্লজ আরেকটি ক্লজ এর উপর নির্ভরশীল না। ২ টাই Principal clause হওয়ায় এটা coordinate clause, যেটা আগেই লিখেছি।
    .
    সাধারনত একাধিক ক্লজ থাকলে ২ ক্লজ এর মাঝে বা subordinate ক্লজ এর শুরুতে clause marker (and, but, or, since, as, that, wh…, etc) থাকে।
    .
    .
    পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলা হয় এই অংশ টুকু কোন ক্লজ। সেক্ষেত্রে আপনাকে ক্লজ চিনতে হবে। এক্ষেত্রে ৩ ধরনের ক্লজ আসে। noun clause, adjective clause, and adverb clause.
    .
    ১। Noun Clause: যেকোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট Noun হয়। সেই সুত্রে সাব্জেক্ট এবং অব্জেক্ট এ ক্লজ থাকলে সেটাও Noun clause হবে।
    .
    চেনার উপায়ঃ verb কে “কে/কারা” দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। আবার “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর noun clause বসে। উদাহরণটি দেখুনঃ
    I like “what I see”
    এখানে Verb হচ্ছে like, ভার্বকে “কী” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (আমি যা দেখি). তাই এটা noun clause.
    .
    ২। Adjective Clause: আমরা জানি adjective সাধারণত Noun বা pronoun কে modify বা নির্দেষ করে। সেই সূত্রে adjective clause ও Noun বা pronoun কে মডিফাই করবে।
    .
    চেনার উপায়ঃ সাধারনত noun এর পর এই ধরনের ক্লজ দেয়া থাকে, এবং ক্লজ টি উক্ত noun সম্পর্কে তথ্য দেয়। উদাহরণটি খেয়াল করুনঃ
    He is the man “who came here yesterday”.
    এখানে man নাউন কে মডিফাই করেছে “who “who came here yesterday” অর্থাৎ এই ক্লজটি man সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা adjective clause.
    .
    ৩। Adverb Clause: adverb সাধারনত verb কে মডিফাই করে। সেই সূত্রে adverb clause ও verb কে মডিফাই করবে।
    .
    চেনার উপায়ঃ verb কে “কখন/কোথায়/কিভাবে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই adverb clause. নিচের উদাহরণটি দেখুনঃ
    “When we went to the zoo”, we saw a lion.
    এখানে ভার্ব saw কে “কখন” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় when we went to the zoo (যখন চিড়িয়াখানায় ঢুকলাম), তাই এটা adverb clause.
    .
    .
    Adverb বা Adverbial clause 9 প্রকার।
    মনে রাখার সুবিধার জন্য একটা সূত্র দিচ্ছি;
    (PR)^2C^3MT( PR square C cube MT)
    Adverbial clause of
    1. Place- where
    2. Purpose-so that; lest; in order that.
    3.Reason- because; as ; since
    4. Result- so..that/ such…that
    5.Contrast- Although; though
    6. Condition-if; unless
    7.Comparisons – so–as/ as—-as/ such —as
    8. Manner- as if; as though
    9.Time- when; untill; after; before

  • Some Important Phrasal Verbs

    —————————-
    SOME IMPORTANT PHRASAL VERBS
    —————————-
    1.Come across– meet – দেখা পাওয়া।
    2.Come by – get – পাওয়া।
    3.Come of – is born- জন্মগ্রহন করা।
    4.Come off – take place; occur; happen- ঘটা।
    5. Come out- publish – প্রকাশিত হওয়া।
    6.Come round- recover আরোগ্যলাভ করা।
    7.Make after- Chase; run after -তাড়া করা।
    8.Make out – understand – বুঝতে পারা।
    9.Make off – run away; escape- পালিয়ে যাওয়া।
    10.Make up – Complete;compensate- পূর্ণ করা; ক্ষতিপূরণ করা।
    11.Make up – decide- মনস্থির করা।
    12.Pass away – die- মারা যাওয়া।
    13.Pass on – proceed -এগিয়ে যাওয়া।
    14.Put out- extinguish – নিভিয়ে দাও।
    15.Put on – wear- পরিধান করা।
    16.Put off – postpone / remove- স্থগিত/খুলে ফেলা।
    17.Put up with – tolerate; bear; endure – সহ্য করা।
    18.Put away / put by- lay aside – সরিয়ে রাখা।
    19.Put up- hange; lodge; offer; raise টাঙানো ; বাস করা; প্রদান করা ; তোলা।
    20.Set up – establish – স্থাপন করা।
    21.Set in -begin শুরু করা।
    22.Set out / set off – start – যাত্রা করা।
    23.Set about – begin শুরু করা।
    24.Take off-remove- খুলে ফেলা।
    25.Take after – resemble – সদৃশ।
    26.Take over – Accept- গ্রহণ করা।
    27.Look after – take care -যত্ন নেওয়া।
    28.Look over – examine – পরীক্ষা করা।
    29. Look down upon – deride; neglect- ঘৃণা করা।
    30. Look forward to – expect with pleasure-স্বাগ্রহে প্রতীক্ষা করা।
    31. Look up to – respect- শ্রদ্ধা করা।
    32.Look into – investigate- তদন্ত করা।
    33.Look through- examine carefully-যত্নসহ পরীক্ষা করা।
    34.Look for – search -খোঁজা।
    35. Bring up – rear -লালিত পালিত হওয়া।
    36. Bring about – cause/ happen – ঘটা।
    37. Bring out – publish- প্রকাশ করা।
    38.Call at – visit a place-কোন যায়গায় গিয়ে দেখা করা।
    39. Call in – invite – ডাকিয়া আনা।
    40. Call off – cancel/ reject.- বাতিল করা।
    41.Call up – remember- স্মরণ করা।
    42.Call on – visit a person- দেখা করা।
    43.Do away with – abolish- লুপ্তকরা।
    44.Fall out- quarrel – ঝগড়া করা।
    45. Fall through – fail -ব্যর্থ হওয়া।
    46. Give away – distribute – বিতরন করা।
    47.Give in – surrender / yield.- বশ্যতা স্বীকার করা।
    48. Give off – emit- নির্গত হওয়া।
    49.Give up- abandone/ leave- ছেড়ে দেওয়া।
    50.Stand for – sybolise -প্রতীক রুপে গণ্যহওয়া।
    51.Go through- read – পড়া।
    52.Go off – explode- বিস্ফোড়ন ঘটা।
    53.Go on – continue- চালিয়ে যাওয়া।
    54.Go after – follow-অনুসরণ করা।
    55. Go by- is known by-পরিচিত।
    56.Carry out – execute- পালন করা।
    57.Carry on – continue- চালিয়ে যাওয়া।
    58.Carry away – win – জয়লাভ করা।
    59.Break into- entered by breaking- সজোড়ে প্রবেশ করা।
    60.Break off – stop – বন্ধ হওয়া।
    61.Bear away- win- জয়লাভ করা।
    62.Bear with – tolerate / endure-সহ্য করা।
    63.Hold back- conceal-গোপন করা।
    64.Hold out – extend-বাড়িয়ে দেওয়া।
    65.Hold in – check -সংযত করা।
    66.Hold over – postpone – মুলতুবী রহিল।
    67.Keep up with- keep pace with -সমান থাকা।
    68.Lay by – save – সঞ্চয় করা।
    69. Lay down – sacrifice- ত্যাগ স্বীকার করা।
    70.Work out – solve – সমাধান করা।
    71.Turn down – reject- বাতিল করা।
    72.Turn up – appear- উপস্থিত হওয়া।
    73.Tell upon – affect- ক্ষতি করা।

  • Object

    ——————————–*———————————
    অনেকেই Object সম্পর্কে জানতে চেয়েছেন।আজকের আলোচনার বিষয় object.
    ——————————————————————
    সাধারণত verbকে what ( কি) এবং Whom ( কাকে) দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় ;তাই object।
    What দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অপ্রাণীবাচক হয়(non- living) – এবং এটি direct object.
    আবার; whom দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি প্রাণীবাচক ( living) হয় এবং এটি Indirect object হয়।
    যেমন:
    He gave me a book.
    এখানে verb কে What দিয়ে প্রশ্ন করলে? সে আমাকে কী দিয়েছিল? উত্তর আসে – book. এই book হল direct object.
    আবার verb কে whom দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে – me.এই me হল indirect object.
    Structure: Sub+ verb+ indirect object+ direct object হয়।
    যেমন :He gave me a book.
    or He gave a book to me.
    Direct object আগে লিখতে হলে indirect object এর আগে একটি to বসে।
    ——————————
    Retained object.
    ———————————
    Active voice এ দুটি object থকলে passive করতে হলে; একটি কে sub হিসাবে নিতে হয় আর একটি অপরিবর্তিত থাকে।যেটি অপরিবর্তিত থাকে তাকে Retained object বলা হয়।
    যেমন:He gave me abook.
    Passive:1. I was given a book-( retained obj) by him.
    2.A book was given me ( retained obj.) by him.
    1.no এ a book retained objected as it remains unchanged.
    2. me retained obj.as it remains unchanged.
    ———————————-
    Cognatate object( সমধাতুজ কর্ম)
    ——————————————-
    Verb থেকে যে obj সৃষ্টি হয় ; তাকে cognate object বলা হয়।
    যেমন:1.He slept a sound sleep( cognate obj)
    2.He dreamt a dream ( cognate obj.)
    3.He ran a race ( cognate obj. race is noun form of run)
    ———————————-
    Factitive object
    ———————————–
    কোন কোন সকর্ম ক্রিয়ার ( transitive verb) অর্থ পূরণের জন্য উহার কর্মের পর পদবীজ্ঞাপক একটি noun দরকার হয়।This word is called factitive obj.

    E.g 1. He called me a fool ( a fool factitive obj)
    2.He made me captain( captain – factitive obj.)
    এখানে a fool & captain noun গুলি ব্যবহার না করলে বাক্যের অর্থ সম্পুর্ণ হয় না।এই ধরণের noun কে factive object বলা হয়।
    ধন্যবাদ।

  • Narration Change Of Imperative Sentence

    —————-*———————-
    NARRATION CHANGE OF IMPERATIVE SENTENCE
    —————————————
    1.Reporting verb said – এর পরিবর্তে
    I) আদেশ বোঝাতে -ordered
    ii) উপদেশ বোঝাতে – advised.
    iii) অনুরোধ। বোঝাতে -requested
    iv) প্রার্থনা – বোঝাতে – begged বসে।
    E.g.
    Direct:He said to me ;” Go home at once”
    Indirect : He told/ advised/ ordered me to go home at once.
    Direct: I said to him;” Please explain it”
    Indirect: I requested him to explain it.
    Reported verb কী হবে order না request না advise যদি doubt থাকে তবে told বসাতে পারেন।

    2. Reported speech -এর verb -এর আগে that না বসে reported verb এর আগে to বসে।(reported speech – এর verb infinitive form হয়।)
    3. Reported speech ‘ Do not ‘দিয়ে শুরু হলে ‘not to’ বসে।( আবার forbade reporting verb use করলে reported verb এর আগে to বসে)
    Eg.
    He said to me ; ” Don’ t run in the sun”
    He advised / ordered me not to run in the sun.
    or
    He forbade( নিষেধ করা) me to run in the sun.
    4. Reported speech এ vocatives (- সম্বোধনবাচক পদ) vocative টি reporting verb – এর object হয়।
    Direct: He said ;” Ram ; go home” (‘ Ram’ is here vocatives)
    Indirect: He told Ram to go home.
    Direct:He shouted; ” ” Stop ; you villain”
    Indirect:He ordered the villain to stop ( villain ‘ is here vocatives)
    or
    Indirec:Addressing the man as villain; he ordered him to stop.
    *****
    5. IMPERATIVE WITH ‘ LET’

    i) Reported speech যদি ‘ Let’ দিয়ে শুরু হয় এবং প্রস্তাব (proposal বা suggestion)বোঝায় তবে reporting verb টি proposed বা suggested হবে এবং reported speech এর verb এর আগে ‘ should বসে।এবং reported speech. এর আগে that বসে।
    Direct: He said to me ; ” Let us have a picnic”
    Indirect: He proposed / suggested me that they should have a picnic.
    ——
    ii) আবার Reported speech যদি ‘ Let ‘দিয়ে শুরু হয়ে অনুমতি ( permission) বোঝায় তবে reporting verb told/ requested / wished ( অর্থানুসারে) বসে এবং reported speech এর verb-এর আগে ‘ might বা ‘might be allowed to’ বসে.। এবং এইক্ষেত্রেও reported speech – এর আগে ‘ that’ বসে।
    Eg.
    Direct: He said ;” Let me come in”
    Indirect: He requested / told that he might ( or might be allowed to) come in.
    Direct: He said ;” Let me have some tea”
    Indirect: He wished / requested/ told that he might have some tea.